শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

আচরণ বিধিমালা চূড়ান্ত হলে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ : ইসি সচিব

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিমালা চূড়ান্ত হলে সংলাপের সময়সূটি নির্ধারণ করা হবে- বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ  

রবিবার ৯ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় রয়েছি। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেট পেলেই সংলাপের সময় ঠিক করে নেবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ইতোমধ্যে আচরণবিধি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। কমিশন চায় সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনী প্রক্রিয়া আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে। গেজেট প্রকাশের পরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়ে একটি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে সেটি এখনো চূড়ান্ত নয়। কমিশন বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করছে। সময় চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইতোমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে।

এসময় পোস্টাল ব্যালট নিয়ে ইসি সচিব বলেন, ‘আমি মূলত একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে— আপনারা জানেন, আমাদের প্রবাসী ভোটার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উদ্বোধন করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। সেটা ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে।’

তিনি বলেন,  মূল কারণ দু’টো। একটা হচ্ছে, ১৬ নভেম্বর হচ্ছে রবিবার। রবিবার তো বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি। সেটা বিবেচনা করে দেখা গেলো যে, এটা ১৮ নভেম্বর করলে জিনিসটা ভালো হয়। আর এর সঙ্গে আরও একটা জিনিস আছে, ১৮ তারিখ আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবো। সেটার জন্য এই পরিবর্তন।

উল্লেখ্য, পোস্টাল ব্যালটে এবার অনলাইনে নিবন্ধনের পর ভোট দিতে হবে। এক্ষেত্রে প্রবাসী ভোটের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে যারা থাকবেন, তারা ভোট দিতে পারবেন।   

তিনি বলেন, নির্বাচন কমিশন সবসময় সংলাপ ও সমঝোতার মাধ্যমে এগোতে চায়। আমরা চাই রাজনৈতিক দলগুলো আস্থা নিয়ে অংশগ্রহণ করুক, যাতে আসন্ন জাতীয় নির্বাচন একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech