শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। প্রতিনিধি দলের

শনিবার ২৬ এপ্রিল সকাল ১০টা ২৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরু হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে বৈঠকে যোগ দেন ১০ সদস্যের প্রতিনিধি দল।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রবেশ করেন দলটির নেতারা। ১০ জনের প্রতিনিধিদলে আরও রয়েছেন, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বৈঠকের আগে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও কমিশনের সদস্য ড. আলী রিয়াজ এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হন।

তাঁরা জানান, আজকের বৈঠকে আগের দিকে জমা দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।

এ সময় জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোন দেশের রক্তচক্ষুকে ভয় করি না।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যা এই জাতি মনে রাখবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেন, ‘জাতির আকাঙ্খা পূরণে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, এবং আমরা সব দলের ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে চাই।

আজকের বৈঠকে দলটি নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তার জন্য সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। সংস্কারের জন্য যা সংযোজন, বিয়োজন যা করা দরকার তা করতে হবে বলেও মনে করে জামায়াতে ইসলামী।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech