শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

ইসরায়েলকে যারা রক্ষার চেষ্টা করবে তারা হবে পরবর্তী টার্গেট, ইরানের হুমকি

  • ১২:৩৮ পিএম, শনিবার, ১৪ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষার চেষ্টা করলে যেকোনও দেশের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেহরান।

শুক্রবার ১৩ জুন আন্তর্জাতিক সংবাদমাধ্যম‘ সিএনএন’কে এক শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় ইরান এই দখলদার শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তিনি সতর্ক করে বলেন, যেকোনও দেশ যদি ইসরায়েলি শাসনকে ইরানের অভিযানের হাত থেকে রক্ষার চেষ্টা করে, তবে তাদের আঞ্চলিক ঘাঁটি ও অবস্থানগুলো ইরানের পরবর্তী টার্গেটে পরিণত হবে।

এর আগে শুক্রবার মার্কিন ও ইসরায়েলি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে।

একজন ইসরায়েলি সূত্র আরও জানান, ওই অঞ্চলের আরও কিছু দেশও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বারবার ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলছে, তাদের সেনাদের বা স্থাপনার ওপর কোনও আঘাত এলে তা হবে ইরানের জন্য ভয়ঙ্কর।

ওদিকে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যেরই বেশ কয়েকটি দেশ আব্রাহাম অ্যাকর্ডের অধীনে সম্পর্ক স্বাভাবিক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্ষমতার মেয়াদে। আঞ্চলিক যেসব দেশ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছে তাদের সম্পর্কে পরিষ্কার করে বলেননি ইসরায়েলি ওই সূত্র। তবে ধারণা করা যায়, তারা কারা হতে পারে। সূত্র: সিএনএন  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech