শিরোনাম :
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বঞ্চিত ৬৫ হাজার শিক্ষকরা ন্যূনতম কত টাকা করে পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের সম্মতিতে শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শাহবাজ শরিফ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সীমান্তে বিএসএফ অবিবেচকের মতো গুলি- নিহত ১ : বিজিবি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত ‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু জুনের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন হামজারা

  • ১২:২৬ পিএম, বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে লড়তে হামজাকে সঙ্গে নিয়েই ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল।  

বৃহস্পতিবার ২০ মার্চ সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে।

কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌছাবে বাংলাদেশ। টিম হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে হামজাদের।

এর আগে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ। সেখান থেকে গতকাল কিংস অ্যারেনায় অনুশীলন করেছিলেন ২৭ ফুটবলার। শেষ পর্যন্ত অবশ্য দলের সঙ্গে ভারত যাচ্ছেন ২৪ ফুটবলার। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন আরিফ, পিয়াস ও তাজউদ্দিন। সবমিলিয়ে কাটছাঁট করে ২৪ জনের স্কোয়াড নিয়ে আজ সকালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। যেখানে ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে বাদ পড়বেন আরেকজন।

মূলত কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দল চুড়ান্ত করতে না পারায় ২৭ জন ফুটবলার ছিলেন ফটোসেশনে। আনুষ্ঠানিক ফটোসেশনের পর দেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে বাদ পড়লেন ৩ জন।

আগামীকাল থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। শিলংয়েই ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech