শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল: মামলা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে বদলি নিরাপদ ঈদযাত্রায় বাসমালিক ও যাত্রীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ আগামী বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঈদুল আজহা শেষে ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

  • ০৬:২১ পিএম, মঙ্গলবার, ৫ মে, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন ২১ জন এবং আহত হয়েছেন প্রায় ৬০ জন। দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে এ তথ্য।

হুনানের লিউইয়াং শহরে আতশবাজী প্রস্তুতকারী কোম্পানি হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানির কারখানা বা ওয়ার্কশপে ঘটেছে এই বিস্ফোরণ। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। বেশ কয়েকটি আতশবাজি কারখানা রয়েছে শহরটিতে।

সোমবার ৪ মে হুনানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে এই বিস্ফোরণ ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে সিনহুয়ার প্রতিবেদনে। নিহতদের অধিকাংশ ঘটনাস্থলেই মারা গেছেন।

বিস্ফোরণের কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ উদ্ধারকর্মী কারখানাটিতে উদ্ধার তৎপরতা শুরু করেন। কারখানায় উদ্ধার তৎপরতার পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেটির আশপাশের ৩ কিলোমিটার পর্যন্ত এলাকার বাড়িঘর থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। এর কারণ কারখানাটির অদূরেই কালো বারুদের দুৎটি গুদাম রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের সময় শব্দে তাদের বাড়ি-ঘরের দরজা জানালা কেঁপে উঠেছিল। কী কারণে এই বিস্ফোরণ ঘটল— তা এখনও জানা যায়নি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কোম্পানি কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে সিনহুয়া।

উল্লেখ্য, আতশবাজি শিল্পে চীন বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর ম্যেধ একটি। ২০২৫ সালের ১১৪ কোটি ডলারের আতশবাজী বৈশ্বিক বাজারে সরবরাহ করেছে চীনা কোম্পানিগুলো।

সূত্র : রয়টার্স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech