শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলজেরিয়ার এতিমখানায় আগুন, নিহত ১১ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ৫ শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন বাহিনী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

চুল ঘন করার ১০টি ঘরোয়া উপায়

  • ০৯:৩০ পিএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

আপনি নিশ্চয়ই জানেন, প্রতিদিন ১০০ থেকে ১৫০টা চুল পড়ে যাওয়া একটা স্বাভাবিক বিষয়। তবে এর চেয়ে বেশি পড়া উদ্বেগের।

বর্তমান সময়ে বেশির ভাগ মানুষ এই চুল পড়ার সমস্যায় ভুগছেন। তবে এর থেকে পরিত্রাণের উপায় কি?

ঝলমলে, ঘন ও প্রাকৃতিক চুল পেতে চাইলে নিয়মিত যত্নের কোন বিকল্প নেই। পাশাপাশি সুষম খাবার, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমও জরুরি। জেনে নিন ঘন ও সুন্দর চুল পাওয়ার ঘরোয়া কিছু উপায় সম্পর্কে।

১. পেঁয়াজের রসের উপকারিতা সম্পর্কে আমাদের অনেকের জানা নেই। পেঁয়াজের রস সরাসরি লাগান চুলের গোড়ায়। চাইলে লেবুর রস বা নারকেল তেল মিশিয়েও লাগাতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করে সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. জাপান এ প্রাচীন কাল থেকে ছলে আসা বহুল প্রচলিত এবং কার্যকারী একটি উপায় হলো রাইস ওয়াটার কিংবা চাল ধোয়া পানি। জাপানের মহিলারা তাদের চাল ধোয়ার পর পানি ফেলে না দিয়ে সে পানি সংরক্ষিত করতেন এবং চুল ধোওয়ার জন্য সেটি ব্যাবহার করতেন। চাল ধোওয়া পানি বোতলে সংগ্রহ করে ব্যাবহার করা যেতে পারে।

৩.একটি ডিমে রয়েছে প্রচুর পরিমানের প্রোটিন। আর অ্যালোভেরায় আছে ভিটামিন “ই”। যেটি চুল ও ত্বকের জন্য খুবি কার্যকরী পদার্থ। ডিমের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে।

৪.ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন চুলে। সপ্তাহে ১ বার।

৫. মেথি বীজ এ রয়েছে প্রোটিন, আয়রন, কার্বোহায়ড্রেট সহ আরও অনেক গুনাগুন। মেথি বীজ পানিতে ভিজিয়ে রাখতে হবে ৮ থেকে ১০ ঘণ্টা। এরপর এর সাথে একটি ডিম অথবা অ্যালোভেরা মিশিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে। সপ্তাহে ২ বার লাগাতে হবে।

৬. সপ্তাহে ২ থেকে ৩ বার সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন।

৭.বাহ্যিক দিক থেকে যত্নের পাশাপাশি ভিতর থেকেও যত্নের প্রয়োজন। খাদ্য তালিকায় রাখুন প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার। 

৮.চুলে তাপ প্রয়োগকারী যন্ত্র ব্যবহার না করার চেষ্টা করুন। এ ধরনের যন্ত্র চুল নষ্ট করে দেয়।

৯.নিয়মিত চুল আঁচড়ানোর অভ্যাস করতে হবে। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও চুলের ফলিকল ভালো থাকে, ও চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।

১০.চুলের জন্য দারুণ উপকারী অয়েল অলিভ অয়েল। সামান্য গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন অলিভ অয়েল। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech