Breaking News:


শিরোনাম :
আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংকট নিরসনে জ্বালানি তেল দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই : জানাজা জুমার পর

  • ১১:০৭ এএম, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ১৩ মার্চ রাত পৌনে ১১ টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারিক সূত্র জানায়, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ তিনি পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফিরে যান। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক জানান, তাঁর জানাজা আজ শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ইদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech