Breaking News:


শিরোনাম :

দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হেরে গেলো বাংলাদেশ

  • ১০:০৩ পিএম, মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
টান টান উত্তেজনার ম্যাচে দুর্দান্ত খেলে আশা জাগিয়েও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।  

মঙ্গলবার ১০ জুন জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। বহুবছর পর আবার যেন ফিরেছে স্ে িপুরানো ফুটবল উন্মাদনা। ভরা ছিল পুরো গ্যালারি।

প্রথমার্ধের শেষ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। খেলায় প্রথমার্ধের শেষ দিকে ৪৫ মিনিটে সিঙ্গাপুরের হয়ে গোল করেন সং উই ইয়ং। দ্বিতীয়ার্ধে ফের গোল হজম করে ০-২ গোলে পিছিয়ে যায় হামজারা। সিঙ্গাপুরের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন ইকসান ফান্দি।

এরপর যদিও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকের চেষ্টা করে বাংলাদেশ, রীতিমতো নাভিশ্বাস উঠে যায় র‍্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের। ম্যাচের ৬৭তম মিনিটে হামজা চৌধুরীর পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন রাকিব হোসেন। সেই গোলেই গ্যালারিতে ছড়িয়ে পড়ে চিৎকার আর উল্লাস। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

ফলে যে উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে সমর্থকরা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন, তা রূপ নেয় বিষাদ মুহূর্তে। এই হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা, কারণ এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকার সমীকরণ এখন আরও কঠিন হয়ে পড়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech