Breaking News:


শিরোনাম :
সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরমের অনুভূতিও বেশি থাকতে পারে নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

  • ০৮:৩৪ পিএম, সোমবার, ৯ মার্চ, ২০২৬
ছবিঃ সংগৃহীত

।। বিকে স্পোর্টস ।।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো দলেরই দুবারের বেশি শিরোপা জয়ের কীর্তি ছিল না নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড তৃতীয় ও টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নতুন ইতিহাসই গড়ল ভারত। এর আগে এই সংস্করণে কোনো দল দুটির বেশি বিশ্বকাপ ও টানা শিরোপা ঘরে তুলতে পারেনি।

আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই জয়ের মাধ্যমে তারা প্রথম দল হিসেবে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, একই সঙ্গে তিনবার শিরোপা জয়ের কৃতিত্বও অর্জন করেছে। এছাড়া নিজেদের মাটিতে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তোলে ভারত।

খেলার শুরুটা করেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নিয়ে গড়েন বিশ্বকাপ নকআউটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৯২ রান তোলে ভারত, যা ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ। ২১ বলে ৫২ রান করে অভিষেক ফিরলেও, কিউইদের দিশেহারা করে তোলেন সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। মাত্র ১৫ ওভারেই দলীয় রান দুইশ পার হয়। টানা তিন ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৪৬ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৯ রান করে আউট হন স্যামসন। ইশান খেলেন ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে কিছুটা ছন্দপতন হলেও, শেষ ওভারে স্যান্টনারের ভুলে শিভম দুবে ক্যাচ মিসের সুযোগ পেয়ে ৩ চার ও ২ ছক্কায় ২৪ রান তুলে নেন। এতে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২৫৫ রানে।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বোলিং তোপে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪৭ রানে ৩ উইকেট হারায় তারা। সেমিফাইনালের সেঞ্চুরিয়ান ফিন অ্যালেন (৯), রাচিন রবীন্দ্র (১) এবং গ্লেন ফিলিপস (৫) দ্রুত সাজঘরে ফেরেন।

একপ্রান্তে ওপেনার টিম সেইফার্ট লড়াই চালিয়ে গেলেও তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হন মার্ক চাপম্যান (৩)। ২৬ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে সেইফার্ট বিদায় নিলে কিউইদের শিরোপার আশাও শেষ হয়ে যায়। শেষ দিকে অধিনায়ক মিচেল স্যান্টনার (৪৩) ও ড্যারিল মিচেল (১৭) কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। শেষ পর্যন্ত ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

২০০৭ সালের উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে প্রথম এবং ১৭ বছর পর ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল ভারত। এবার ঘরের মাঠে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো তারা।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন জিমি নিশাম। একটি করে ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র। ফাইনালে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ। ৩টি অক্ষর প্যাটেল। একটি করে বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech