শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সমঝোতা চুক্তি সই

ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), শ্রীলংকার কলম্বো স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) মধ্যে ত্রিপক্ষীয় একটি সমঝোতা চুক্তি (এমওইউ) হয়েছে।

সম্প্রতি কলম্বোতে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে ডিএসইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান উইরসেকারা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানের চেয়ারম্যান আকিফ সাইদসহ তিন স্টক এক্সচেঞ্জের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, এই তিন দেশের স্টক এক্সচেঞ্জগুলোর ডিজিটাল রূপান্তরে যৌথ উদ্যোগ, নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়নে এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কাঠামোর সমন্বয়, মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ, ক্রস-এক্সচেঞ্জ প্রশিক্ষণ কর্মসূচি ও সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে।

পাশাপাশি দীর্ঘমেয়াদে আন্ত:সীমান্ত তালিকাভুক্তির সুযোগ, ব্রোকার অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সংযোগের সুবিধা প্রদানের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

চুক্তিস্বাক্ষর ছাড়াও কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর শেয়ারবাজারের সম্ভাবনা অনুসন্ধানবিষয়ক এক প্যানেল আলোচনায়ও অংশ নেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।

পরে ডিএসইর চেয়ারম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সদস্যরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানের চেয়ারম্যান, কমিশনার, পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, দেশটির সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেমের প্রধান নির্বাহী, সেন্ট্রাল কাউন্টার পার্টির প্রধান নির্বাহী, কলম্বো স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহীসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা  বৈঠক করেন।

শ্রীলংকার কলম্বোতে পুঁজিবাজারবিষয়ক আয়োজনে অংশ নিতে যাওয়া ডিএসই প্রতিনিধিদলে আরও রয়েছেন সংস্থাটির পরিচালক শাকিল রিজভী, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি. রোজারিওসহ শীর্ষ কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech