Breaking News:


শিরোনাম :

বাংলাদেশ সফরে এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

  • আপলোড টাইম : ১১:২২ পিএম, রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ Time View

চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

শনিবার ৮ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসেন বলে সংস্থাটির কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চারদিনের সফরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার ঢাকায় এসেছেন।

সফরে রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া রাইজারের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা। পাবলো বিশ্বব্যাংকের অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, অর্থ, প্রতিষ্ঠান, প্রতিযোগিতা এবং বিনিয়োগের ওপর কাজের নেতৃত্ব দেবেন।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। তারপর থেকে ব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।

যার বেশিরভাগই অনুদান বা ছাড়ের ঋণ হিসেবে। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) দ্বারা সমর্থিত সবচেয়ে বড় চলমান কর্মসূচি বাংলাদেশে রয়েছে।

বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা(আইডিএ)’র সবচেয়ে বড় কর্মসূচি চলমান রয়েছে ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech