শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২ ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা এক ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, যা করছিলেন তারা চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে- ফয়জুল করীম ইয়েমেন উপকূলে অগ্রযাত্রা, হুতিদের দখলে মোখা বন্দর: হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শতভাগ সরকারী পে স্কেল: দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষে সম্পাদকের শুভেচ্ছা

  • ১০:২০ এএম, সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
ছবি: বিকে

।।বিকে ডেস্ক ।।

বাংলা নববর্ষে সম্পাদকের শুভেচ্ছা


এসো হে বৈশাখ এসো এসো,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥

যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক যাক, যাক এসো এসো।।

নতুন বছরের প্রতিটি দিন হোক ভালোবাসা আর মমতায় পূর্ণ। আমরা পুরনো দিনের গ্লানি ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার প্রেরণা পাই। সবার মুখে হাসি থাকুক, একসাথে চলার এই বন্ধন অটুট থাকুক সারাবছর

মানুষের প্রতি ভালোবাসাই হোক নতুন বছরের সবচেয়ে বড় উপহার। ভিন্নতা থাকুক রূপে, হৃদয়ে থাকুক একতা আলোর পথ দেখাক আমাদের মানবিকতা।  

ঘরে ঘরে পান্তা-ইলিশ, আর শহরের পথে পথে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা—সবকিছুর মাঝে একটাই ধ্বনি বাজে: শুভ নববর্ষের শুভেচ্ছা।  শুভ নববর্ষ ১৪৩২।

এসো হে বৈশাখ

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech