শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি

ছবি:সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিজনেস অপরচুনিটি’ বিষয়ক একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।

এডিবি জানিয়েছে, সেমিনারে বাংলাদেশে এডিবি অর্থায়িত প্রকল্প এবং এডিবির বেসরকারি খাতের কার্যক্রমের অধীনে চলমান ও আসন্ন ব্যবসায়িক সুযোগগুলো তুলে ধরা হবে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকও অংশগ্রহণ করবে এবং তারা তাদের প্রকল্প পোর্টফোলিও এডিবির উপস্থাপনার পাশাপাশি তুলে ধরবে।

এই সেমিনারে দেশ ও বিদেশের ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং কূটনৈতিক মিশন ও সরকারি সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশে এডিবির আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, এডিবির লিড ইনভেস্টমেন্ট অফিসার বিদ্যুৎ কুমার সাহা, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দিন আহমেদ, উইমেন’স চেম্বার অব কমার্স ইনিশিয়েটিভসুএর পরিচালক রিদমা খান, এডিবির সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট লিলা ধ্যানা ম্যালোরি, বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নাগারাজু দুথালুরি, বিশ্বব্যাংকের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মুলুগেটা ডিঙ্কা, এডিবির সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট মোহাম্মদ নজরুল ইসলাম, এডিবির অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার মশিউর রহমান, এডিবির অ্যাসোসিয়েট ওয়াটার রিসোর্সেস অফিসার সোহেল রানা, এডিবির সিনিয়র এডুকেশন অফিসার মো. ইয়াসিন আরাফাত, এডিবির সিনিয়র প্রজেক্ট অফিসার (আরবান ইনফ্রাস্ট্রাকচার) অমিত দত্ত রায় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও এডিবি উইং প্রধান এস. এম. জাকারিয়া হক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech