শিরোনাম :
ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টানা ভারী বর্ষণে বন্যা-পাহাড়ধস: ২৬ জন নিহত, পানিবন্দী লাখো মানুষের জীবন বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে টানা ৩৬ ম্যাচ অপরাজিত স্পেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২ জন, নিখোঁজ ২৩ সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে : বিক্রেতারা বলছেন বৃষ্টির প্রভাব, ক্রেতারা বলছেন অজুহাত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে-ভূমিধ্বস ও জলাবদ্ধতার শঙ্কা

ভারতের শেয়ারবাজারে বড় পতন, ২০ সেকেন্ডে কমল ২০ লাখ কোটি রুপির বাজার মূলধন

  • ১১:৩০ এএম, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
Photo: Collected

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারের মতো ভারতের বাজারেও গতকাল ধস নামে। ধসের মাত্রা এত ভয়াবহ যে বাজারে লেনদেন শুরু হওয়ার ২০ সেকেন্ডের মধ্যে বিনিয়োগকারীদের ২০ লাখ কোটি রুপি বাজার মূলধন কমে গেছে।

সোমবার ৭ এপ্রিল ভারতের শেয়ারবাজারের মূল সূচক সেনসেক্সের পতন হয়েছে ৪ হাজার পয়েন্ট। শেষ অধিবেশনের তুলনায় সূচকের পতন হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। সেই সঙ্গে বাজারের আরেক সূচক নিফটির পতন হয়েছে ১ হাজার পয়েন্টের বেশি।

বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের ফলে এই ধস ঘটেছে। শুধু ভারতে নয়, বিশ্বের অন্যান্য এশীয় শেয়ারবাজারগুলোও এর প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক, যেমন নাসডাক ও ডাও জোন্স, ট্রাম্পের শুল্কনীতি ঘোষণার পর বড় পতন দেখেছিল।

ভারতের শেয়ারবাজারের প্রধান সূচক সেনসেক্স ৪ হাজার পয়েন্ট পতন হয়েছে, যা শেষ অধিবেশনের তুলনায় ৩.৫% কম। একইভাবে, নিফটি সূচকও ১ হাজার পয়েন্টের বেশি পতিত হয়েছে।

বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচকের অন্তর্ভুক্ত শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা স্টিল (-১০%), টাটা মোটরস (-৭.৮৬%), ইনফোসিস (-৬.৯৮%), টেক মাহিন্দ্রা (-৬.৩৬%) ও এলঅ্যান্ডটি (-৬.৪৫%)। যদিও পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার, এবং বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সেনসেক্সের পতন ৪ হাজার পয়েন্ট থেকে কমে ৩,২৭৮ পয়েন্টে নেমে আসে।

বিশ্বব্যাপী অস্থিরতা শুরু হয় ২ এপ্রিল ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষনার পাশাপাশি ভারতসহ ৬০টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পরপরই। তার এই পদক্ষেপের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশের বাজারে, বিশেষ করে আমেরিকাতেও। সেখানে প্রায় ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের শেয়ার ধ্বস নামে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech