Breaking News:


শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী

  • ১১:৪৯ এএম, বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি নাগরিক মারা গেছে। তাদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে, ১ জনের দাফন মধ্যপ্রাচ্যে হয়েছে- বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার ৯ এপ্রিল নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তেরর পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাত নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ আজ দেশে এসেছে। সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটযোগে শাহ আলমের মরদেহ দেশে পৌঁছায়। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফন কাজের জন্য ৩৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।

আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech