শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

মায়ের সঙ্গে ঈদ উপদযাপন: স্ট্যাটাসে যা লিখলেন তারেক রহমান

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দীর্ঘ ৭ বছর পর লন্ডনে মা সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মা খালেদা জিয়া, স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানের সঙ্গে ঈদের দিনের আনন্দঘন মুহুর্তের পারিবারিক ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করেছেন তারেক রহমান।

বাংলাদেশ সময় রবিবার ৩০ মার্চ রাতে ফেসবুকে দুইটি ছবি পোস্ট করেন তিনি। প্রথম ছবিতে মা খালেদা জিয়া, মেয়ে জায়মা রহমান ও স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে দেখা যায় তারেক রহমানকে। দ্বিতীয় ছবিতে দেখা যায় শুধু মা-ছেলেকে।

তারেক রহমান বাংলাদেশের জনগণ এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রথম ছবির ক্যাপশনে।

এছাড়া তিনি লিখেছেন, সতেরো বছর ধরে বাংলাদেশের নিপীড়িত মানুষ এমন দিনের অপেক্ষায় ছিল, যখন তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করতে পারবে, যেখানে স্বৈরশাসনের শৃঙ্খল তাদের কণ্ঠরোধ করতে পারবে না। ২০২৪ সালে সেই প্রার্থনার উত্তর মিলেছে। এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে, যেখানে দুই হাজারেরও বেশি মানুষ আত্মত্যাগ করেছে, বাংলাদেশ স্বৈরতন্ত্রের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে।

তারেক রহমান লিখেছেন, প্রায় দুই দশক পর আমরা পবিত্র রমজান শেষে ঈদ উদযাপন করছি এক স্বাধীন বাংলাদেশে, যেখানে স্বৈরশাসনের কোনো অস্তিত্ব নেই। সর্বশক্তিমান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি সেই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি, যারা এই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন এবং পাশাপাশি, সেই সকল আহত ও নিপীড়িত মানুষের জন্যও প্রার্থনা করি, যারা এখনো সংগ্রামের ক্ষত বহন করছেন।

এই ঈদ শুধু আনন্দের নয়, এটি জাতির ঐক্যের প্রতীক উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতা-কর্মীদের আহ্বান জানাই—আমাদের এই প্রথম স্বৈরতন্ত্রমুক্ত ঈদের আনন্দ যেন আমরা যারা আপনজন হারিয়েছে কিংবা গুরুতর আহত হয়েছে সেইসব পরিবারের সঙ্গে ভাগ করে নিই।

সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুঃস্থদের সহায়তা ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিশ্চিত করুন, যেন অর্থের অভাব কোনো মানুষকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না করে।

আমি পরিবহন মালিক ও শ্রমিকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি, যাতে বাড়ি ফেরা মানুষজন কোনো প্রকার অতিরিক্ত বোঝা ছাড়াই তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারে।

আমরা যখন ঈদ উদযাপন করছি, তখনও অতীতের কিছু শক্তি আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, যাতে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই, তবে এই শক্তিগুলো আমাদের ঐতিহাসিক বিজয়কে দুর্বল করার সুযোগ নেবে।

সবশেষে আমি আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাকে ঈদের সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন ও সম্পত্তির ক্ষতি করতে না পারে।

এই স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হোক শান্তি, ঐক্য ও আনন্দের প্রতীক। মহান আল্লাহর নিকট এই প্রার্থনা রইলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech