Breaking News:


শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে অবশ্যই আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে: শফিকুর রহমান জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এটাকে অশনিসংকেত হিসেবে দেখি: ফরহাদ মজহার যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা পল্টনে স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতন, ব্যবস্থাপক কারাগারে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনের মাগুরায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর ১৬ ঘন্টায় ৭ জেলায় সমাবেশ, লাখো মানুষের ঢল: ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪

  • আপলোড টাইম : ১১:২৫ এএম, বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
শীতকালীন ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি, জর্জিয়া-সহ একাধিক অঙ্গ রাজ্য। ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। বিদ্যু‍ৎহীন অবস্থায় রয়েছেন ৪ লক্ষের বেশি পরিবার

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপির এক প্রতিবেদনে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্যা, তীব্র শীতকালীন ঝড় এবং প্রচণ্ড ঠান্ডার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে সোমবার প্রাণহানির সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত শনিবার থেকে কেন্টাকি ও জর্জিয়ায় শুরু হয়েছে শীতকালীন ঝড়। আর সেই ঝড়ে লন্ডভন্ড জনজীবন। একাধিক জায়গায় বাতাসের তীব্র ঝাপটায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। লাগাতার বরফ গলায় একাধিক সড়কও ভেসে গিয়েছে। ৩০০টির বেশি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের।

পানিবন্দি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ঝড় ও বন্যায় যখন বিপর্যস্ত দুই অঙ্গ রাজ্যের বাসিন্দা তখন দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর।

জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) সোমবার সতর্ক করে দিয়েছে যে আর্কটিকের বায়ু বহনকারী শীতকালীন ঝড়ের কারণে ‘রেকর্ড পরিমাণ ঠান্ডা’ আবহাওয়ার সৃষ্টি হতে পারে, যার ফলে মন্টানা এবং উত্তর ডাকোটাতে তাপমাত্রা মাইনাস (-) ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

সোমবার কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, কেন্টাকিতে মৃতের সংখ্যা এখন ১২ জনে দাঁড়িয়েছে। যা আগের দিনের তুলনায় আটজন বেশি।’ বেশেয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, কেন্টাকিতে দ্রুত বর্ধনশীল বন্যার পানিতে যানবাহনে আটকা পড়ে বেশিরভাগ ডুবে মারা গেছেন। মৃতদের মধ্যে একজন মা এবং তার সন্তানও রয়েছে।

গভর্নর রাজ্যজুড়ে রাস্তা থেকে দূরে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। বেশেয়ার বলেন, ২৪ ঘন্টার মধ্যে সহস্রাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসে সোমবার বলেন, তার রাজ্যেও আবহাওয়ার কারণে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আরো বন্যার আশঙ্কা রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে সতর্ক করে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

দমকল কর্মকর্তা স্কট পাওয়েল স্থানীয় গণমাধ্যমকে জানান, এছাড়াও জর্জিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী আটলান্টায় একজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে একটি ‘অত্যন্ত বড়’ গাছ তার বাড়ির ওপর পড়লে তার মৃত্যু হয়।

সোমবার এনডব্লিউএস সতর্ক করে দিয়েছে যে, ঠান্ডা আবহাওয়া একটি বিশাল অঞ্চলের উপর প্রভাব ফেলবে, যার ফলে কেন্দ্রীয় সমভূমি, পূর্ব সমুদ্র উপকূল এবং দক্ষিণ উপসাগরীয় উপকূলে তাপমাত্রা হ্রাস পাবে।

এতে বলা হয়, ‘একটি তীব্র ঠান্ডা আর্কটিক বায়ুমণ্ডল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্যাঞ্চলে প্রভাব ফেলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে দক্ষিণ ও পূর্বে ছড়িয়ে পড়বে।

সোমবারের মধ্যে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ পুনঃসংযোগ করা হয়েছে। তবে পর্যবেক্ষণ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পশ্চিম ভার্জিনিয়া, পেনসিলভানিয়া ও মেরিল্যান্ড রাজ্যে ৫০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

আবহাওয়া অফিসের তরফে আগেই কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনায় শীতকালীন ঝড় ও বন্যার আগাম আভা দেওয়া হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে অতি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হেলেনের কারণে লন্ডভন্ড হয়েছিল জনজীবন। সেবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল স্থানীয় বাসিন্দাদের।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech