Breaking News:


শিরোনাম :
আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংকট নিরসনে জ্বালানি তেল দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের সঙ্গে ইসির সংলাপ ২৯ এপ্রিল

  • ১০:১৬ এএম, শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে বসেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সার্বজনীন সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আগামী ২৯ এপ্রিল সংলাপে বসবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ২৯ এপ্রিল সেমিনার করব।  সেমিনারে স্টেকহোল্ডার, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে তিনটি পদ্ধতি নিয়ে আগতরা উপস্থাপনা দেন। এক্ষেত্রে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট-এই তিন পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়। সেই কমিটিগুলোও এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, আমাদের গঠিত তিনটি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলোর ওপর এখন অংশীজনের মতামত নেওয়া হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

জানা যায়, সুবিধা-অসুবিধা-সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এর তিনটি পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট করতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাদ্ধতা রয়েছে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে। কোনো সুনির্দিষ্ট পদ্ধতিকে এখনই উপযুক্ত বলে মতামত দেওয়া হয়নি বলে জানান একাধিক বিশেষজ্ঞ। ইসির সূত্র জানিয়েছে, আগামী ২৯ এপ্রিলের সংলাপে রাজনৈতিক দলসহ অংশীজনদের আমন্ত্রণ জানানো হতে পারে। এরমধ্যে নিবন্ধিত-অনিবন্ধিত অর্ধশত রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, গণমাধ্যম প্রতিনিধি, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠনসহ নির্বাচন বিশেষজ্ঞরা থাকবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech