শিরোনাম :
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক. ভোগান্তিতে জনগণ দাবি না মানলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি অটোরিকশাচালকদের মক্কা চুক্তির আওতায় সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক তৃতীয় দফায় ১১ দলের লংমার্চ: ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু – খুলনা হয়ে কুষ্টিয়ায় শেষ হবে

শহীদ মিনারে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে রেড ক্রিসেন্ট

  • ১১:৫২ এএম, শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। একইসঙ্গে ভাষা শহীদদের প্রতিও ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সকল শ্রেণীপেশার মানুষ ও নিরাপত্তাকর্মীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে ভোর থেকে অ্যাম্বুলেন্স ও ওষুধ নিয়ে প্রস্তুত ছিল রেড ক্রিসেন্ট মেডিকেল টিম।

এছাড়াও শহীদ মিনার ও এর আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমেও দেয়া হয় জরুরি চিকিৎসাসেবা।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সাথে সমন্বয় করে এই জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তবে এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে বলেও জানানো হয়েছে। সকাল থেকে সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয় বায়ান্নর ভাষা শহীদদের প্রতি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রামের পক্ষ থেকে অন্যান্য দিনের মতো আজও চলছে অমর একুশে বইমেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মেলায় আসা দর্শনার্থীদের নিকট থেকে ৪১৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন স্বাস্থ্যসেবা স্টল নং-৫ ও ৬ (সোহরাওয়ার্দী উদ্যান)-এ চলবে কার্যক্রম।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech