।।বিকে স্পোর্টস।।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ৪ উইকেটে জিতে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল ভারত।
মঙ্গলবার ৪ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।
শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন স্টিভেন স্মিথ। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।
জবাবে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৭ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি রোহিত শর্মাদের। দলীয় ৪৩ রানেই ২ ওপেনারকে হারায় দলটি। ১১ বলে ৮ রান করে শুভমান গিল আউট হন দলীয় ৩০ রানে। দারুণ শুরুর পর রোহিত ফেরেন ২৯ বলে ২৮ রান করে।
তৃতীয় উইকেটে হাল ধরেন বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। কোহলি আরও একবার রান তাড়ায় নিজেকে প্রমাণ করলেন। ৯৮ বলে ৫টি চারে ৮৪ রান করে ভারতের জয়ের পথ সুগম করেন কোহলি। অ্যাডাম জাম্পার বলে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হলেও ততক্ষণে ভারতের রান ২২৫। উইকেটের সঙ্গে তাল মিলিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা। ১১১ বলে তাদের ৯১ রানের জুটিটাই মূলত জয়ের ভিত গড়ে দেয় ভারতকে। ৬২ বলে ৪৫ রান করে দলীয় ১৩৪ রানে জাম্পার বলে আউট হন আইয়ার।
বাকি কাজটা করেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া।

৫ চারে ৯৮ বলে ৮৪ রান করে কোহলি যখন বিদায় নেন, তখনও জয়ের জন্য দরকার ৪০ রান। তবে অস্ট্রেলিয়া কোনো চাপ সৃষ্টি করতে পারেনি। হার্দিক পান্ডিয়ার ২৪ বলে ২৮ রানের ক্যামিওর সুবাদে শেষ ওভার পর্যন্ত খেলতেই হয়নি ভারতকে। ৩৪ বলে ৪২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রাহুল। ২৪ বলে ২৮ রান করে পান্ডিয়া বিদায় নিলেও রাহুল অপরাজিত থাকেন ৩৪ বলে ৪২ রানে।
এর আগে ওপেনিংয়ে ৩০ বলে ৩০ রানের জুটি এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ২৯ বলে ২৮ রানে বিদায় নেন রোহিত, গিল করেন ১১ বলে ৮। মাঝে কোহলির সঙ্গে মিলে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস ভাঙেন শ্রেয়াস আইয়ার। ৬২ বলে ৪৫ করেন শ্রেয়াস। অক্ষরের প্যাটেল খেলেন ৩০ বলে ২৭ রানের সময়োপযোগী ইনিংস।
অস্ট্রেলিয়ার পক্ষে জাম্পা ও নাথান এলিস নেন ২টি করে উইকেট।
এদিকে টসে জিতে ব্যাট হাতে শুরুটা ভালো করেছিল অস্ট্রেলিয়া। ভারতকে পেয়ে বরাবরের মতোই জ্বলে ওঠেন ট্রাভিস হেড। ৪ রানে ওপেনার কুপার কন্নোলি বিদায় নিলেও হেড ও স্টিভেন স্মিথ মিলে গড়েন ৫০ রানের জুটি। মোহাম্মদ শামির এক ওভারে টানা ৩টি বাউন্ডারি মেরে বড় সংগ্রহের ইঙ্গিত দেন হেড। তবে, ৩৩ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৩৯ রান করে বরুন চক্রবর্তীর স্পিনে কুপোকাত হন হিড, ক্যাচ নেন শুভমান গিল।
এরপর অসিদের টেনে নেন অধিনায়ক স্মিথ। ভারতীয় বোলারদের ধীরস্থিরভাবে দেখেশুনে ৯৬ বলে ৭৩ রান করেন স্মিথ। তিনি বোল্ড হন শামির বলে। মার্নাস লাবুশেন ৩৬ বলে ২৯ রান করে লেগ বিফোর হন রবীন্দ্র জাদেজার বলে।
তবে, অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখান অ্যালেক্স ক্যারি। ৮টি চার ও ১ ছক্কায় ৫৭ বলে ৬১ রান আসে ক্যারির ব্যাট থেকে। তিনি রান আউট না হলে অসিদের পুঁজি নিঃসন্দেহে আরও চ্যালেঞ্জিং হতো। কিন্তু, শেষের দিকে দ্রুত উইকেট তুলে অস্ট্রেলিয়ার সেই স্বপ্নের ইতি টানেন ভারতের বোলাররা।
ভারতের পক্ষে শামি নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান বরুণ ও জাদেজা।
বুধবার অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল। এ ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে আগামী ৯ মার্চ দুবাইয়ে ফাইনাল খেলতে নামবে ভারত।