শিরোনাম :
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে – পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলার চালালো ইরান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায় এবার ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স: মিলল ৪৩ বস্তা টাকা মধ্যরাতে কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড: ২ জনের মৃত্যু জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৯২০ নিখোঁজ ৫০ হাজারের অধিক

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই

  • ১০:৫৩ এএম, শনিবার, ৮ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির সম্ভাবনা না থাকায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

শনিবার ৮ মার্চ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর ১২টা পর্যন্ত এসব অঞ্চলের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে এসময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিক আজকের সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে চলতি সপ্তাহেই দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও পূর্বাভাসে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech