Breaking News:


শিরোনাম :
লক্ষ্মীপুরে গোলাগুলির ঘটনায় ৮ জন গ্রেপ্তার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ হার না মানলে কঠোর আঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা কঠোর বার্তা তেহরানের চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়েছে পাওয়ার কার ও এসি বগি স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা মধ্যপ্রাচ্য সংকট: মূল্যস্ফীতির ঝুঁকিতে দেশ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩, অধিকাংশই নারী ও শিশু আজ স্বাধীনতা দিবস, বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • ০৯:১৬ পিএম, মঙ্গলবার, ২০ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ২০ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, সভায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন।  

এ সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসাও করেন। সূত্র-বাসস/ইউএনবি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech