Breaking News:


শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

  • ১০:৩৬ এএম, মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার ১২ মে রাতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ।

ইসি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে। এতে বলা হয়, সরকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ইসি দলটির নিবন্ধন স্থগিত করেছে।

ইসি সচিব বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

সে অনুযায়ী আমরা গেজেট নোটিফিকেশন জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।’

কোন গ্রাউন্ডে এই নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।

এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে যে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৮(১) অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের সব কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে দেশজুড়ে সহিংসতা, নিপীড়ন, গুম, খুন, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে। এই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে, তদন্ত ও বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যেকোনো রকম প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন ও প্রকাশনা কার্যক্রম গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech