Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে

  • ১০:১৩ এএম, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
ছবি: কোলাজ বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে থাকতে পারে। একইসঙ্গে তাপমাত্রা সামান্য কমে যাওয়ায় দিনের আবহাওয়া কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার ১০ নভেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পুর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। সকালের দিকে আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময় শুষ্ক থাকবে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।  

অন্যদিকে, রবিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech