শিরোনাম :
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা: প্রতিবত করলো বিজিবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী রোনাল্ডোর জোড়া গোল: উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে, সংসদে জানালেন স্পিকার ইরান যুদ্ধ নিয়ে ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প প্রবাসীদের জন্য নতুন ‘এনআরসিটিএ’ হিসাব চালু চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে ৩ যুবকের অবস্থান, দুইজন উধাও

আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার : ফখরুল

  • ১০:৫২ এএম, রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এই সভায় তিনি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো কমিশনগুলো জমা দিয়েছে সেগুলোর ওপর আলাপ আলোচনা হবে।

দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই মূল কথা। সেখানে আজকে প্রাথমিক আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে।

তিনি বলেন, আমরা আশা করব এ সংস্কারের ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাই আমাদের প্রত্যাশা।

বিএনপি মহাসচিব বলেন, আজ ছিল শুধু ইন্ট্রোডাকশন। বিভিন্ন দল তাদের নিজস্ব মতামত দিয়েছে। পজিটিভ কন্সট্রাকটিভ কিছু আলোচনা হয়নি। আজ পরিচিতির মতো একটা ব্যাপার ছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech