শিরোনাম :
পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী রাশিয়ায় শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প আবারও অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত

আজও বায়ুদূষণে রাজধানী ঢাকা সবার শীর্ষে

  • ১০:১০ এএম, শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গত কয়েক সপ্তাহ ধরে টানা বায়ুদূষণের কবলে ঢাকা। শীর্ষ পাঁচে ওঠানাম করছে শহরটি। আজও বায়ুদূষণে রাজধানী ঢাকা সবার শীর্ষে অবস্থান করছে।

শনিবার ২২ ফেব্রুয়ারী বিশ্বের ১২৪টি শহরের মধ্যে শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। গতকালও শীর্ষে ছিল ঢাকা।

দূষিত বায়ুর শহর হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, এ শহরের স্কোর ১৭৮। তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা, শহরটির স্কোর১৭৮।

উল্লেখ্য, ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech