শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

আলজেরিয়ার এতিমখানায় আগুন, নিহত ১১

  • ০৯:৪১ পিএম, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের শহরতলীতে একটি এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু ও আরও ১৯ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই স্থানীয় সময় ভোররাতে মোহাম্মদিয়া জেলায় এ ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছে। জরুরি উদ্ধারকারী দল এতিমখানাটি থেকে পাঁচজন প্রতিবন্ধীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

আগুন নেভানোর প্রচেষ্টা চলমান আছে বলে সংস্থাটি জানিয়েছে। তারা তাৎক্ষণিভাবে হতাহতদের নাম, পরিচয়, বয়স বা আগুন লাগার সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানায়নি।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস বুধবার জানিয়েছে, আলজেরিয়ার একটি দাবদাহ চলমান আছে আর দেশজুড়ে দমলক বাহিনী ৯১৩টি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এনেছে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech