Breaking News:


শিরোনাম :
আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংকট নিরসনে জ্বালানি তেল দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বন্ধ হওয়া দুই ইউনিট পুনরায় চালু

  • ১১:৫৫ এএম, রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে বন্ধ থাকা ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ইউনিট দুটি পুনরায় পুনরায় চালু হয়েছে।

শনিবার ১৪ মার্চ বাসসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে গ্যাস সংকটের কারণে ইউনিটগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না বলেও তিনি জানান।

তিনি বলেন, গত রাতে পর্যায়ক্রমে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের নর্থ ও সাউথ ইউনিট পুনরায় চালু করা হয়েছে। এর মধ্যে নর্থ ইউনিটটি রাত প্রায় ৮টার দিকে এবং সাউথ ইউনিটটি রাত ১২টার দিকে উৎপাদনে আসে।

আব্দুল মজিদ বলেন, ইউনিটগুলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় চালু করতে গিয়ে কিছু কারিগরি বিষয় সমাধানে সময় লাগে। বর্তমানে গ্যাসের স্বল্পতার কারণে ইউনিটগুলোকে আংশিক লোডে চালাতে হচ্ছে।

তিনি জানান, নর্থ ও সাউথ ইউনিট দুটি প্রায় ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে গ্যাস সংকটের কারণে এর আগে কম লোডে চালানো হচ্ছিল। আশুগঞ্জের ইস্ট ইউনিটটি বর্তমানে বন্ধ রয়েছে এবং এতে একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ত্রুটি সমাধানে আরও প্রায় দুই দিন সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাহী পরিচালক বলেন, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে ইউনিটগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে গতকাল দুুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের দুটি ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech