শিরোনাম :
আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা

  • ১১:০৭ এএম, রবিবার, ২ আগস্ট, ২০২৬
ছবি কোলাজ: বিকে

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানে যুক্তরাষ্ট্র বড় হামলা চালাতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে দখলদার ইসরায়েলের নিরাপত্তাবাহিনী নিজেদের প্রস্তুত করেছে।

হামলার পর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকে টার্গেট করতে পারে এমন বিষয় মাথায় ইসরায়েল তাদের সতর্কতা বৃদ্ধি করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে অঞ্চলটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার ২ আগস্ট ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা টিআরটি।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি চুক্তি না হলে ইরানে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন, তারা ইরানে এত হামলা চালাবেন যে এক সময় ইরান বলবে তারা আর যুদ্ধ চালিয়ে নিতে পারবে না।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োত আহরোনোত বলেছে, ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা বৃদ্ধি করেছে। ইসরায়েলি সামরিক কমান্ডারদের ধারণা ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য যে কোনো সময় নির্দেশ দেবেন।

পত্রিকাটি বলেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকে টার্গেট করতে পারে।

সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়েও প্রস্তুত হচ্ছে তারা। অজ্ঞাত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতি এখন ‘বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে আছে’।

এই কর্মকর্তা বলেছেন, ইরানে বড় হামলার নির্দেশ দেওয়ার কাছাকাছি অবস্থানে আছেন ট্রাম্প। কারণ ট্রাম্প এখন মনে করছেন ইরানের সঙ্গে আলোচনা ‘সময় নষ্ট’ করা ছাড়া আর কিছু না।

এদিকে ইরান হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে মধ্যেপ্রাচ্যের দেশগুলোর একই অবকাঠামোকে টার্গেট করা হবে এবং এজন্য তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য রেড এলার্ট জারি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে সতর্কবার্তা জারি করেছে। অঞ্চলজুড়ে থাকা দূতাবাসগুলো সম্ভাব্য অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে।

তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এ হুমকির পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে।

ট্রাম্প বলেন, আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব। একপর্যায়ে তারা বলবে, আমরা আর এটা সহ্য করতে পারছি না।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স তাদের সতর্কবার্তায় বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে ও প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সব সময় সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
পরামর্শে মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চল হয়ে যেকোনো গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভ্রমণের সময় বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর সর্বশেষ তথ্যের ওপর নিবিড় নজর রাখতে বলা হয়েছে।

জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সামরিক ঘাঁটিগুলোর আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটতম আশ্রয়কেন্দ্রের অবস্থান জেনে রাখতে বলা হয়েছে।

সূত্র: টিআরটি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech