শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া

  • ১১:২৮ এএম, বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

বুধবার ৮ এপ্রিল (স্থানীয় সময়) রুশ সংবাদমাধ্যম স্পুতনিক রেডিওকে তিনি এ কথা বলেন।

মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘একমুখী ও বিনা উসকানিতে আগ্রাসী হামলা’ চালিয়েছে। এতে দেশ দুটির ‘শোচনীয় পরাজয়’ হয়েছে।

স্পুতনিক রেডিওকে মারিয়া বলেন, আমাদের দেশ একেবারে শুরু থেকেই তার প্রথম বিবৃতিগুলোতে বলেছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই বা এই অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো চেষ্টাও করা হবে না।

জাখারোভা আরও বলেছেন, অবিলম্বে ‘একটি প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি’ শুরু করা প্রয়োজন। যা অবশ্যই বিভিন্ন পক্ষের অবস্থানকে যথাযথভাবে বিবেচনা করে আলোচনা প্রক্রিয়ার ওপর ভিত্তি করে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৩৯ দিন অব্যাহত ছিল এই যুদ্ধ। এতে ইরানের শক্তিশালী পাল্টা আঘাতে নাস্তানাবুদ হয়ে পড়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মধ্যপ্রাচ্যের উপসগারীয় অঞ্চলের মিত্ররা।

ইরান আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বের জ্বালানির বাজারে দেখা দেয় চরম অস্থিরতা। ভীষণ চাপে পড়ে বেশ্বিক অর্থনীতি। এতে ভীষণ বিপাকে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।

অবশেষে মঙ্গলবার পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র।

সূত্র: আল–জাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech