Breaking News:


শিরোনাম :
নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২ গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না-হাইকোর্ট : রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু, দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থী ঘোষণা এনসিপির যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান : জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন ট্রাম্প ঈদ উপলক্ষে আজ থেকে সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ মা নাটোরে বিদেশি পর্যটককে হেনস্তা করার ঘটনায় ২ টিকটকার গ্রেফতার

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫৮

  • ০২:৩৭ পিএম, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরান থেকে ইসরাইলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবী করেছে ইসরাইলি সেনাবাহিনী।

শুক্রবার ১৩ মার্চ জারজির শহরের এই হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবাদাতা সংস্থা ম্যাগেন ডেভিড আদম

কর্তৃপক্ষ জানিয়েছে, মোট চারটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একটি বাড়ি বড় আকারে ক্ষতির শিকার হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি গাড়িও এই হামলায় ক্ষতির শিকার হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সকালে জানিয়েছে, জরুরি সেবাদাতাদের পাশাপাশি নিয়মিত ও রিজার্ভ বাহিনীর সেনারা ঘটনাস্থলে কাজ করছেন।

ইসরায়েলি বাহিনী আরও জানায়, এই হামলা নিয়ে তদন্ত ও নিরীক্ষা চলছে। এসব ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা উদ্বেগ- উৎকণ্ঠায় আছেন।

সামরিক বাহিনীর সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে ইসরাইলজুড়ে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech