Breaking News:


ঈদের দিনে সারাদেশে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস

  • ১০:৩৯ এএম, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া?

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টির প্রবল শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবথেকে বেশি বৈরী থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাম তাঁর নিয়মিত আবহাওয়া বিষয়ক স্ট্যাটাসে জানিয়েছেন, শুক্রবার সকাল ৮ টা বেজে ৪০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্রগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ণ জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখি ঝড় অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, ঝড়।রাজশাহী বিভাগ, সিলেট বিভাগের সকল জেলা আওতাভুক্ত। এছাড়া ঢাকা বিভাগ, চট্রগ্রাম বিভাগেও উপর দিয়েও বয়ে যেতে পারে।

ঈদের দিন শনিবার ২১ শে মার্চ এর আবহাওয়া পূর্বাভাসে জানান, পুরো দেশের উপর দিয়ে ২ বার (সকালের দিকে একবার ও সন্ধ্যার পরে আর একবার) শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ঈদের দিন ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

ঈদের পরের দিনও প্রায় সারা দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech