শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • ১১:১৬ এএম, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের সঙ্গে চলমান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সোমবার ৩০ মার্চ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরান যুদ্ধে যোগ দেওয়া নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না।

তিনি বলেছেন, এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী তার অবস্থান তুলে ধরে বলেন, যুদ্ধ চলাকালে যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে; যাতে ব্রিটিশ নাগরিকদের জীবন, যুক্তরাজ্যের স্বার্থ এবং আমাদের আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

স্টারমার বলেন, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য চেষ্টা করবে। তবে তিনি জোর দিয়ে বলেন, আমাদেরকে কোনোভাবেই এই যুদ্ধে জড়ানো যাবে না।

সূত্র: বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech