শিরোনাম :
বাংলাদেশ থেকে আসা ‘হিন্দু শরণার্থীরা’ দ্রুত নাগরিকত্বের সনদ পাবে: শুভেন্দু অধিকারী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক সমালোচনার পরামর্শ টাইফুন নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু :মানতে হবে যেসব নির্দেশনা

  • ১০:১৮ এএম, বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সারাদেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল ১০টায় একযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ১টা পর্যন্ত।

এদিকে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নিয়ম মেনে যথাসময়ে কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষার শুরুতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, এবং যশোর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

জাতীয় পর্যায়ে গঠিত মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সেইসঙ্গে, পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ জন, ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৯১টি এবং প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার জন্য, বিশেষভাবে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখবে।

এবারের পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে আয়োজিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার মধ্যে প্রশ্ন ফাঁস বা নকলের সঙ্গে যুক্ত থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বিশেষত মোবাইল ফোন, নিয়ে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech