Breaking News:


শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ ‘লীগ অ্যাক্টিভ হয়েছে’ দাবি ইনকিলাব মঞ্চের, নতুন কর্মসূচি ঘোষণা শনিবার দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এ বছর বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি গুম, নির্যাতনের ক্ষতিপূরণ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ :পাসের হার ৬৮.৪৫ শতাংশ

  • আপলোড টাইম : ০২:২০ পিএম, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৪ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা ২০২৪ সালের ৮৩.০৪ শতাংশের চেয়ে কম।

বৃহস্পতিবার ১০ জুলাই দুপুরে সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল ঘোষণা করে। এবারের ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভায় কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির

ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানান, মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে; উদাহরণ: SSC Dha 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

মাদ্রাসার দাখিল পরীক্ষার ফল www.bmeb.gov.bd ও এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। প্রি-রেজিস্ট্রেশন করেও ফল দ্রুত পাওয়া যাবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.bteb.gov.bd থেকে প্রতিষ্ঠানভিত্তিক ও ব্যক্তিগতভাবে দেখা যাবে। মোবাইলের মাধ্যমে এসএমএসে ফল জানার সুযোগ রয়েছে, উদাহরণ: SSC TEC 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। এবারের ফল ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে প্রস্তুত করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech