Breaking News:


শিরোনাম :
পদ্মায় বাসডুবি: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : ইরান ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ লক্ষ্মীপুরে গোলাগুলির ঘটনায় ৮ জন গ্রেপ্তার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ হার না মানলে কঠোর আঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা কঠোর বার্তা তেহরানের চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়েছে পাওয়ার কার ও এসি বগি স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা মধ্যপ্রাচ্য সংকট: মূল্যস্ফীতির ঝুঁকিতে দেশ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩, অধিকাংশই নারী ও শিশু

ওর দিল্লি কেড়ে নেব- হুঙ্কার দিলেন মমতা

  • ১১:২৬ এএম, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
‘ওর দিল্লি কেড়ে নেব। বাংলা জিতে দিল্লি কাড়ব। ওর সরকার পড়ে যাবে- বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ২২ ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে এই হুঙ্কার দেন তিনি। ভারতীয় গণমাধ্যম নিউজ বাংলা ১৮-এর খবরে এ তথ্য জানা গেছে।

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেই দিল্লিকে কড়া বার্তা দিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ওর দিল্লি কেড়ে নেব। বাংলা জিতে দিল্লি কাড়ব। ওর সরকার পড়ে যাবে। বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পিছু হঠবে।

যারা বিজেপিকে ভোট দিত, তাদের বলব ওদের ভোট দেবেন না। এরা আপনার সব কেড়ে নিচ্ছে, এদের ভোট দেবেন না। ভয় পাবেন না, বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। জন গণনা না করে এসআইআর করছে, পুরোটাই ব্লান্ডার।

মূলত বিতর্ক বেধেছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ইস্যুতে। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন হবে বলে খবর। বিহারে ইতোমধ্যেই ৫২ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বিরোধী দলের দাবি এই তড়িঘড়ি করে করা ভোটার তালিকা মূলত বিজেপিকে সুবিধা দিতেই করছে নির্বাচন কমিশন।

ভারতে ১৯৮৭ সালের পরে জন্ম হলে, নাগরিত্ব প্রমাণে নিজের এবং মা-বাবার যে ১২টি নথি জমা দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেটি ঘিরেই বিতর্ক।

মমতা বলছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন।

তিনি বলেন, চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব।

এসআইআর-এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ভোটার বাদ পড়েছে। মমতা এদিন দলীয় কর্মী বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন যাদের অসঙ্গতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech