শিরোনাম :
শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের দাম দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ ককরোচ আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা মমতার চার মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭৯৭, একদিনে প্রাণ গেল আরও ৪ শিশুর স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

ককরোচ আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা মমতার

  • ০৯:২৫ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি চাই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ব্যানারে সবাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ুক। আমার কোনো অহংকার নেই। অন্যদেরও বলব, মতপার্থক্য ভুলে একসঙ্গে লড়াই করুন। প্রয়োজনে আমি ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব।’ এ খবর জানিয়েছে সংবাদ প্রতিদিন।

মঙ্গলবার ২১ জুলাই কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে টিএমসির কালিঘাটপন্থি শিবির আয়োজিত বার্ষিক ‘শহীদ দিবস’ সমাবেশে বক্তব্য রাখেন মমতা। সেখানে তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াই ব্যক্তিগত বা রাজনৈতিক অহংকারের চেয়ে অনেক বড়।’

মমতা বলেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের বিরোধী দলগুলোকে সব মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দলত্যাগীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বাসঘাতকদের’ আর কখনো দলে ফিরিয়ে নেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ করছি, সরাসরি বিজেপিতে গিয়ে নির্বাচনে লড়ুন।’ বিদ্রোহীদের বিজেপির ‘প্রক্সি’ হিসেবে কাজ করার অভিযোগ এনে তিনি বলেন, ‘বিজেপির পাশবালিশ হয়ে থাকার দরকার নেই। যদি বিজেপিকেই সমর্থন করতে চান, তাহলে সরাসরি বিজেপিতে চলে যান।

সুত্রঃ আমাদের সময়

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech