শিরোনাম :
যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৫ বিলিয়ন ডলার অতীতের মতবিরোধ মিটিয়ে বাংলাদেশ-ভারতকে এগিয়ে যাওয়ার আহ্বান ঢাকা সহ দেশের সাত জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

  • ১০:৫৩ এএম, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন।

বুধবার ১৯ আগস্ট ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে ভারতের ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত কাল রাত ২টার দিকে আগুন লাগে হোটেলটিতে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের জেরে সূত্রপাত ঘটে আগুনের। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন।

খবর পেয়ে চারটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন। আগুনে আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউমার্কেট কলকাতার সবচেয়ে ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। আগুন লাগার সংবাদ পাওয়ার পর অল্প সময়ের মধ্যে কলকাতা ফায়ার সার্ভিস বিভাগের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা শুরু করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের একটি টিমও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, হোটেলের ৩ তলায় আগুন লেগেছিল। সরু গলির কারণেভেতরে গাড়ির প্রবেশের সুযোগ ছিল না। এ কারণে বাইরে থেকে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন এবং আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে হোটেলের ভেতরে ঢুকে উদ্ধার তৎপরতা শুরু করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

নিউমার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আগুনের কারণে ভবনের ভেতরে ঘন ধোঁয়া তৈরি হওয়ায় দমকলকর্মীদের সিঁড়ি বেয়ে ওপরের তলায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অচেতন অবস্থায় বেশ কয়েক জন অতিথিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে ৯ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পিটিআইকে ওই কর্মকর্তার জানান, নিহতদের কারো দেহে আগুনে পোড়ার কোনা চিহ্ন পাওয়া যায়নি। ধোঁয়ার কারণে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাদের।

তিনি বলেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করাই এখন প্রধান অগ্রাধিকার। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং ভবনে শীতলীকরণ প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আগুনের কারণও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে ১৭ আগস্ট সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে আরেকটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত আটজন নিহত হন। আহত হন আরও কয়েকজন। সেই ঘটনার রেশ না কাটতেই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার হোটেলে একই ঘটনা ঘটল।

সূত্র : এনডিটিভি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech