শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী এমবাপের ১ গোলে টিকে রইল ফরাসিদের স্বপ্ন কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আটে মরক্কো গণমাধ্যমের স্বাধীনতা নেই, দাবি জি এম কাদেরের চাঁপাইনবাবগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন: প্রতিশোধের বার্তা ইরানের জাপানে ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও’তে অংশগ্রহণে আগ্রহীদের আবেদন আহ্বান বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার বিশ্বকাপ ২০২৬: শেষ ষোলোয় কে কার মুখোমুখি, বাংলাদেশ সময় অনুযায়ী শেষ ষোলোর সূচি

কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আটে মরক্কো

  • ১২:২৮ পিএম, রবিবার, ৫ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল মরক্কো।

শনিবার হিউস্টনে শেষ ষোলোর প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে মরক্কো। দ্বিতীয়ার্ধে উনায়ির জোড়া গোলের পর শেষ সময়ে ব্যবধান আরও বাড়ান সুফিয়ান রাহিমি।

প্রথমার্ধের বর্ণহীন পারফরম্যান্সের মাঝে ছন্দে থাকা ফরোয়ার্ড ইসমায়েল সাইবারিকে হারাল মরক্কো। তবে বিরতির পর ঠিকই ঘুরে দাঁড়াল তারা। দলের প্রয়োজনে গোলের জোগান দিলেন আজেদিন উনায়ি। তার কাঁধে ভর করেই সহ-আয়োজক কানাডার অভিযান থামিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল আফ্রিকার দলটি।

পারফরম্যান্সের বিচারে এদিন মরক্কোকে একেবারেই সেরা ছন্দে দেখা যায়নি। প্রথমার্ধে পরিষ্কারভাবেই এগিয়ে ছিল কানাডা। তবে কঠিন সময় কাটিয়ে বিরতির পর কার্যকর ফুটবল খেলেছে গত আসরের সেমি-ফাইনালিস্টরা। তারা দেখিয়ে দিয়েছে, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সব ম্যাচে আধিপত্য বিস্তার করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।

বল দখলে পিছিয়ে থাকা কানাডা গোলের জন্য ১০টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে মরক্কো পাঁচ শটের চারটি লক্ষ্যে রাখে, যার তিনটিই জালে জড়ায়।

প্রথম ১০ মিনিটেই কয়েকবার মরক্কোর রক্ষণ ভেঙে গোলবক্সে ঢুকে পড়ে কানাডা। একাদশ মিনিটে নিশ্চিত সুযোগও পায় তারা। গোলবক্সে বল পেয়ে প্রতিপক্ষের বাধা এড়িয়ে দারুণভাবে জায়গা বানিয়ে শট নেন টেনি ওলুওয়াশি। তবে ঝাঁপিয়ে পড়ে সেই শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

প্রথম বিরতির আগের সময়েও টানা আক্রমণে চাপ ধরে রাখে কানাডা। যদিও এরপর আর গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি তারা।

হতাশাজনক শুরুর মধ্যে বড় ধাক্কাও খায় মরক্কো। ২২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন গ্রুপ পর্বের তিন ম্যাচেই একটি করে গোল করা ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

ওই বিরতির পর কানাডার আক্রমণের ধার কিছুটা কমলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মরক্কো। বলের দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি তারা। এ সময়ে তাদের খেলায় বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই দারুণ এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মরক্কো। ডান দিক থেকে পাওয়া মুক্ত কিকে আশরাফ হাকিমি গোলবক্সের মুখে বল বাড়ান উনায়ির কাছে। প্রথম ছোঁয়াতেই নিচু জোরালো শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান এই মিডফিল্ডার। বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান উনায়ি।

৭৯তম মিনিটে আচমকা অনেক দূর থেকে শট নেন টেজন বুখানন। বল লক্ষ্যে থাকলেও সতর্ক ছিলেন ইয়াসিন বোনু। ঝাঁপিয়ে পড়ে সেটি রুখে দেন তিনি।

এর তিন মিনিট পর আরেকটি দারুণ গোলে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান উনায়ি। গোলবক্সে ব্রাহিম দিয়াসের ছোট পাস পেয়ে প্রথম ছোঁয়াতেই জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

জাতীয় দলের হয়ে ৫৪ ম্যাচে এটি তার ১১তম গোল।

দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে ৮৫তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত। সাইবারির বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমির হেড প্রতিহত হয় ক্রসবারে।

তবে যোগ করা আট মিনিটের সময় ঠিকই গোলের দেখা পান রাহিমি। এই গোলেও অবদান ছিল দিয়াসের। গতিময় এক পাল্টা আক্রমণে রেয়াল মাদ্রিদের এই তারকা গোলবক্সে দারুণ একটি পাস বাড়ান রাহিমির উদ্দেশে। কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার।

আসরে দলের পাঁচ ম্যাচের প্রতিটিতেই রাহিমি বদলি হিসেবে খেলেছেন। তবে প্রতিবারই গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন তিনি। মাত্র ১২২ মিনিট খেলে দুটি গোল ও একটি গোলে সহায়তা করেছেন এই স্ট্রাইকার।

জাতীয় দলের হয়ে ৪২ ম্যাচে রাহিমির গোলসংখ্যা দাঁড়াল ১৪।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কো খেলবে ফ্রান্সের বিপক্ষে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech