Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

কৃষি ও সিএমএসএমই খাতে ঋণ বাড়াতে প্রভিশন হার কমালো বাংলাদেশ ব্যাংক

  • ১০:৩০ এএম, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
কৃষি এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়াতে নির্দিষ্ট ঋণ সীমার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রভিশন হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার ১৩ অক্টোব কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে সব ব্যাংককে এ নির্দেশ দিয়েছে।

নিদের্শনায় বলা হয়, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষি খাতের স্বল্পমেয়াদি ঋণ এবং সিএমএসএমই খাতের অন্তর্ভুক্ত কুটির, ক্ষুদ্র ও ছোট (সিএমএস) উদ্যোগের আনক্লাসিফাইড স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বা এসএমএ ঋণের বিপরীতে ১ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এর বাইরে পূর্বে জারি করা সার্কুলার ও তাতে পরবর্তী সংশোধনসমূহ অপরিবর্তিত থাকবে। এরআগে ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে ১ শতাংশ এবং এসএমএ ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হতো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech