।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার ২১ জুলাইয়ের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, একই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বেসরকারী আবহাওয়ার পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার আজকের স্ট্যাটাসে জানিয়েঝেন,
সোমবার সকাল ৬ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
চট্রগ্রাম, বরিশাল, সিলেট, ঢাকা বিভাগের সকল জেলার উপরে দিনে একাধিক বার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্রগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে। সুনামগঞ্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে
ঢাকা শহরের উপরে আজ একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এবং কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।