শিরোনাম :

খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিলো গণঅধিকার পরিষদ

  • ১১:০০ এএম, শনিবার, ৮ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার ৭ মার্চ রাতে খালেদা জিয়ার পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দাওয়াতপত্র পৌঁছে দেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ও জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আগামী ১৩ মার্চ মালিবাগে হোটেল স্কাইসিটিতে ইফতার মাহফিল আয়োজন করেছে গণঅধিকার পরিষদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech