শিরোনাম :
কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে দেওয়া সেই উপজেলা জামায়াতের আমিরকে অব্যাহতি ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু: লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার দেশের ৫০ শয্যার সকল হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ৯টি জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৪০৯

  • ০৯:৩৭ পিএম, রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০৯ জন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭৬ জনের মৃত্যু হল। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ জনে।

রবিবার ২৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন রাজশাহী বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪ জনের মৃত্যু হয়েছে ২৬ জুলাই পর্যন্ত। সবচেয়ে বেশি ৯২৩৩ জন রোগী হাসপাতালে ভর্তিও হয়েছেন এ মাসে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ৭৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৭২ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

নতুন রোগীসহ ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৩০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৫৯ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech