শিরোনাম :
হবিগঞ্জে বন্যাকবলিত দুর্গম এলাকার মানুষের পাশে বিজিবি মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের প্রভিশন না থাকলে ২৬’র নির্বাচন হওয়ারও সুযোগ নেই- ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ইয়েমেনের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা: সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পাল্টা হামলা উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা

চট্টগ্রামে কলোনিতে আগুন: পুড়েছে ৯ বসতঘর- নিহত ২

  • ১০:৫৬ পিএম, সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম মহানগরীর বলুয়ারদিঘী এলাকায় আগুনে পুড়েছে ৯ বসতঘর। অগ্নিকান্ডে দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

সোমবার ১০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে বলুয়ারদিঘীর পশ্চিমপাড়স্থ জাফর সওদাগর কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার ফাইটাররা গিয়ে শেষ মুহূর্তের আগুন নিভিয়েছেন। আর সেখানে মারা যাওয়া দু’ব্যক্তির বিষয়ে শুনেছেন। কিন্তু তাদের দেখেননি ফায়ার ফাইটাররা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে একটি সেমিপাকা ঘরের বিদ্যুতের ওয়ারিং থেকে আগুন লাগে। ওই ঘরের ভিতরে ৫ জন আটকা পড়েন। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

হাসপাতালে ভর্তি হওয়া আহত তিনজন হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীন (২২)। শ্বাসনালী দগ্ধ না হলেও তাদের শ্বাসতন্ত্রের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।

অন্যদিকে জানা যায়, অগ্নিকান্ডে শ্বাসরোধ হয়ে নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে তাৎক্ষণিকভাবে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের নাম বলতে পারেননি কেউ।

শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech