শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮ বিপৎসীমার ওপরে ৬ নদীর পানি, বাড়ছে উদ্বেগ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম–রাঙামাটি সড়কে পাহাড়ধস, সড়ক যোগাযোগ ব্যাহত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর্জেন্টিনা–মিসর ম্যাচে রেফারিং বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিল ফিফা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন কেউ জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে সহ্য করা হবে না

চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

  • ০৯:৫৪ পিএম, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জিনজিয়াংয়ের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার সিনহুয়ার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিনহুয়ার প্রকাশিত এক নাটকীয় ভিডিওতে দেখা গেছে, জিনজিয়াংয়ের একটি ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে এবং কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়েছেন।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এই অগ্নিকাণ্ডে ‘ব্যাপক হতাহতের’ ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই ‘কঠোর জবাবদিহির’ আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে প্রায়ই চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে অভিহিত করা হয়। বিশ্বের মোট স্পোর্টস জুতার (কেডস কিংবা স্নিকার্স) ২০ শতাংশই এই শহরে তৈরি হয়।

বৃহস্পতিবার ৯ জুলাই স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, খবর পেয়ে শত শত উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সেখান থেকে দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে; যেখানে দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়েছিল।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করেছে এবং ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুনে ১৬৮ জনের মৃত্যুর পর চীনজুড়ে বহুতল ভবনগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech