শিরোনাম :
ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান-টিয়ারগ্যাস নিক্ষেপ মরণোত্তর জাতিসংঘ পদক ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী বিভিন্ন অনিয়মের অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করলো ভ্রাম্যমান মোবাইল কোর্ট জামায়াত করে হাদিয়াবাজি, আরবি শব্দ দিয়ে চাঁদাবাজি ঢাকার চেষ্টা: রিজভী, প্রতিবাদ জানাল জামায়াত মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের অকটেন, কেরোসিন ও পেট্রলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি, ডিজেলের দাম অপরিবর্তিত জনগণের সকল প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী বইছে মৃদু তাপপ্রবাহ – বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে গরমের অস্বস্তি বাড়তে পারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

‘জনস্বার্থে’ পুলিশের চার ডিআইজিকে অবসরে পাঠালো সরকার

  • ০৫:০৬ পিএম, রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ পুলিশের চার উপ-মহাপুলিশ পরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার।

রবিবার ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ (পুলিশ শাখা-১) সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

অবসরে পাঠানো চার কর্মকর্তা হলেন, বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া এবং ডিআইজি আমেনা বেগম।

পৃথক প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী, তারা অবসরকালীন সকল সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিতর্কিত শেষ তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সচিবসহ ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech