Breaking News:


শিরোনাম :
আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংকট নিরসনে জ্বালানি তেল দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জ্বালানি ও অপরিশোধিত তেল আমদানির প্রস্তাব অনুমোদন

  • ১১:০৬ এএম, বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আজ ২০২৬ সালে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বেশ কয়েকটি জ্বালানি তেল ও অপরিশোধিত তেল আমদানি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।

মঙ্গলবার ৬ জানুয়ারী সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভায় এ অনুমোদন দেয়া হয়।

ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ।

সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়কালে বিভিন্ন দেশের সাতটি কোম্পানি থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা।

সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হলো: চীনের পেট্রোচায়না, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, ভারতের আইওসিএল, থাইল্যান্ডের ওকিউটি, মালয়েশিয়ার পিটিএলসিএল, ইন্দোনেশিয়ার বিএসপি এবং চীনের ইউনিপেক।

এছাড়া কমিটি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) থেকে ৭ লাখ মেট্রিক টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সুপারিশ করেছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ হাজার ৫৪২ কোটি ৮৬ লাখ টাকা। একই সঙ্গে সৌদি আরামকো থেকে ৮ লাখ মেট্রিক টন অ্যারাবিয়ান লাইট ক্রুড আমদানির প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৩২০ কোটি ২২ লাখ টাকা।

এছাড়াও, ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

সব প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উপস্থাপন করে।সূত্র-ইউএনবি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech