শিরোনাম :
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

ট্রাম্পের ‘পা ভেঙ্গে’ দেয়ার হুমকি ইরানি সেনাপ্রধানের

  • ০৯:১৮ পিএম, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পা ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

ট্রাম্প এর আগে ঘোষণা করেন, হরমুজ প্রণালি শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। তার এমন মন্তব্যের সমালোচনা করতে গিয়ে হাতামি বলেন- এমন কৌতুক করা বিরাট এক ভুল। কারণ, এটা ইরান।

রবিবার ১৬ আগস্ট বার্তাসংস্থা আইআরআইবিকে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এসব মন্তব্য নিয়ে ঠাট্টা-মশকরা করা মস্ত বড় ভুল। কারণ এটি ইরান। আর হরমুজ পাহাড়ায় এমন রক্ষকরা আছে তারা আপনার (ট্রাম্পের) পা ভেঙে দেবে।

হাতামি আরও বলেন, কার্যত মার্কিন বাহিনীকে বিদায় করে দেয়া হয়েছে। উপসাগর, ওমান সাগর বা হরমুজ প্রণালিতে তাদের আর প্রবেশের অনুমতি নেই। আগের অবস্থানে ফিরে যেতে মার্কিন ঘাঁটিগুলোকে অনুমতি দেয়া হবে না। ইরান এটা কখনোই অনুমোদন করবে না।

এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আর কখনো আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন মেজর জেনারেল হাতামি। তিনি বলেছেন, ইরান এটি কখনো মেনে নেবে না।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech