Breaking News:


শিরোনাম :
পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় নিশ্চিত করলো বিজেপি বন্ধ শিল্পকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে

ডাকসুর ভোটগ্রহণ শেষ- ভোট পড়েছে ৭৮.৩৩ শতাংশ : চলছে ভোট গণনা

  • ০৮:৩৩ পিএম, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ভোট গণনা শুরু হয়।

সব ভোটকেন্দ্রের বাইরে লাগানো এলইডি স্কিনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ভোট গণনা।

এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ৮টি কেন্দ্রের ভোটার উপস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, টোটাল ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫ হাজার ৬৬৫ জন। এই হলের ৬৫ দশমিক ৫০ শতাং শিক্ষার্থী ভোট প্রয়োগ করেছেন।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিজয় একাত্তর হল, স্যার এ এফ রহমান হল ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এর মধ্যে বিজয় একাত্তর হলের ৮৫ দশমিক ০২ শতাংশ, স্যার এ এফ রহমান হলের ৮২ দশমিক ৫০ শতাংশ ও হাজী মুহম্মদ মুহসীন হলের ৮৩ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করেছেন।

ইউল্যাব স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৬ জন। এখানে ৬৩ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। এখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৫৫ জন। এর মধ্যে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ৬৮ দশমিক ৩৯ শতাংশ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৬৭ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করেছেন।

কার্জন হলে ভোট দিয়েছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৭৭ জন। এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ৮০ দশমিক ২৪ শতাংশ, অমর একুশে হলের ৮৩ দশমিক ৩০ শতাংশ ও ফজলুল হক মুসলিম হলের ৮১ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করেছেন।

উদয়ন স্কুল কেন্দ্রে মাস্টারদা সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ১৫৫ জন। এর মধ্যে মাস্টারদা সূর্যসেন হলের ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ৭৫ শতাংশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৮৭ শতাংশ ও কবি জসীম উদ্দীন হলের ৮৬ শতাংশ শিক্ষার্থী ভোট প্রয়োগ করেছেন।

শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিয়েছেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ৮৫৩ জন। এর মধ্যে জগন্নাথ হলের ৮২ দশমিক ৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৮৪ দশমিক ৫৬ শতাংশ ও সলিমুল্লাহ মুসলিম হলের ৮৩ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে বিকেলে ক্যাম্পাসের একাধিক কেন্দ্র পরিদর্শন শেষে সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের জানান, ডাকসু নির্বাচনে অনেক কেন্দ্রে ৭০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। কার্জন হলে ভুলক্রমে ছোট একটি সমস্যা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও আমরা পুনরায় তদন্ত করে এ ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।

উপাচার্য বলেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে। এরইমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। কেন্দ্রভেদে এ হার কম-বেশি হতে পারে। তবে, আশানুরূপ সাড়া দিয়েছেন শিক্ষার্থীরা। নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই।

অপরদিকে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর সব কেন্দ্রের সামনে ভিড় করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। সেখানে ভোটের ফল ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে জল্পনা-কল্পনা। তারা সবাই ফলের অপেক্ষায় রয়েছেন।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech