শিরোনাম :
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ ২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, ভোগান্তিতে পর্যটকরা সৌদি বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা, হতাহতদের পরিচয় জানতে চেষ্টা চলছে হুথিদের হামলায় বিমানবন্দর বন্ধ : অনির্দিষ্টকালের জন্য স্থগিত রিয়াদের ফ্লাইট উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ কর্মসূচিতে নারীর স্বাস্থ্য সেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ মেহেরপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যার্থ করে দিয়েছে বিজিবি আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা: ২ জন বাংলাদেশিসহ নিহত ১২, ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত

ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

  • ০৯:১২ পিএম, সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার ৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১০ দিন থেকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল, আগামীকালও ভালো থাকবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ১০ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় সময় আরো বৃদ্ধি করা হবে।

ক্যাম্পাসে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকল লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহন নিষিদ্ধের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার আরো বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতাবলে আজ (সোমবার) রাত ৮ টা থেকে ১১ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি।

তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ক্যাম্পাস পুরো নিরাপত্তার চাদরে ঢাকা আছে। আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতের নাগালেই পাবেন। তাই অপরাধীকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেবেন।

কমিশনার আরও বলেন, আগামীকাল ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার ভেতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না। সকলকে এ ব্যাপারে আশ্বস্ত করছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech